• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যই রাজনৈতিক কর্মীর পরিচয় বললেন শহিদুল ইসলাম রাজা ঠাকুরগাঁওয়ে ৩ দফা দাবিতে অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজধানী বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন গণসংবর্ধনায় সিক্ত হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল গোপালগঞ্জ বিপুল পরিমাণ মাদক সহ দু’জন আটক. বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র সংকট: ৫০শয্যা হইতে ১০০শয্যা উন্নীতকরণের জোর দাবি বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র সংকট: ৫০শয্যা হইতে ১০০শয্যা উন্নীতকরণের জোর দাবি

সংবাদদাতার নাম / ৩০ ভিজিটর
সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

(বান্দরবান জেলা প্রতিনিধি:-মোঃ নুরুল আলম)

বান্দরবানের পাহাড়ি জনপদ লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চরম মাত্রায় স্বাস্থ্যসেবা সংকট দেখা দিয়েছে।

ধারণক্ষমতার দ্বিগুণ রোগীর ভিড়, চিকিৎসক ও নার্স সংকট এবং জরুরি অ্যাম্বুলেন্স সেবার অভাবে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ও হাসপাতাল কর্তৃপক্ষ চরম বিপাকে পড়েছেন।
হাসপাতালের বর্তমান করুণ চিত্র ও সংকটসমূহ: ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ৫০ শয্যার এই হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০১ জন ছাড়িয়েছে। শয্যা সংকটের কারণে হাঁসপাতালের মেঝে ও বারান্দায় বিছানা পেতে গাদাগাদি করে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। খাবার ও ওষুধের সংকট অতিরিক্ত রোগীর চাপে। হাঁসপাতালে বরাদ্দকৃত খাদ্য ও ওষুধ বর্তমানে নেই বললেই চলে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনদের। চিকিৎসক ও নার্স সংকট রোগীর অস্বাভাবিক ভিড়ের তুলনায় হাসপাতালে চিকিৎসক ও নার্সের সংখ্যা অত্যন্ত কম। প্রয়োজনের তুলনায় জনবল অপ্রতুল হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মরত স্বাস্থ্যকর্মীরা।

জরুরি অ্যাম্বুলেন্স সেবার অভাব: মুমূর্ষু রোগীদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে বা অন্যত্র স্থানান্তরের ক্ষেত্রে অত্যন্ত জরুরি অ্যাম্বুলেন্স সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা।
জরুরি দাবি: পাহাড়ের অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় সুচিকিৎসা নিশ্চিত করতে অবিলম্বে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ।

একই সাথে দ্রুত পর্যাপ্ত ওষুধ সরবরাহ, প্রয়োজনীয় চিকিৎসক-নার্স নিয়োগ এবং অ্যাম্বুলেন্স সেবা সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন