• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যই রাজনৈতিক কর্মীর পরিচয় বললেন শহিদুল ইসলাম রাজা ঠাকুরগাঁওয়ে ৩ দফা দাবিতে অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজধানী বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন গণসংবর্ধনায় সিক্ত হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল গোপালগঞ্জ বিপুল পরিমাণ মাদক সহ দু’জন আটক. বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র সংকট: ৫০শয্যা হইতে ১০০শয্যা উন্নীতকরণের জোর দাবি বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সংবাদদাতার নাম / ২৪ ভিজিটর
সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

(বান্দরবান জেলা প্রতিনিধি:- মোঃ নুরুল আলম)

আজ ৮ই সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ মঙ্গলবার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ‘সবুজ ও টেকসই বাংলাদেশ

’ গড়ার স্বপ্ন বাস্তবায়ন এবং ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদল-লামার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রায় ২০০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা বিতরণ করা হয় এবং পরবর্তীতে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
সরকারি মাতামুহুরী কলেজের প্রধান শিক্ষক জনাব আবদুল মোনায়েম স্যারের সভাপতিত্বে ও উপস্থিতিতে এই মহৎ কর্মসূচি সম্পন্ন হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো: হাসান, সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান আকাশ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।
কর্মকর্তারা জানান, “সবুজ হোক ক্যাম্পাস, সবুজ হোক বাংলাদেশ—

প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।” জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রদলের এমন ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন