• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যই রাজনৈতিক কর্মীর পরিচয় বললেন শহিদুল ইসলাম রাজা ঠাকুরগাঁওয়ে ৩ দফা দাবিতে অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজধানী বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন গণসংবর্ধনায় সিক্ত হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল গোপালগঞ্জ বিপুল পরিমাণ মাদক সহ দু’জন আটক. বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র সংকট: ৫০শয্যা হইতে ১০০শয্যা উন্নীতকরণের জোর দাবি বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রায়গঞ্জে আগামীর উপজেলা নির্বাচনকে ঘিরে দুলাল হোসেন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম / ২৯৮ ভিজিটর
সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মো আবুল হোসেন নিজস্ব প্রতিবেদক:আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার,রায়গঞ্জ উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জনতার আইকন হিসেবে পরিচিত আলহাজ দুলাল হোসেন খান-এর উদ্যোগে ৪ নং ঘুড়কা ইউনিয়নের স্থানীয় জনসাধারণকে নিয়ে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সকাল সন্ধ্যা স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ সভায় বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় জনসাধারণ এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দুলাল হোসেন খানের প্রতি আহ্বান জানান।

এ সময় বক্তব্যে আলহাজ দুলাল হোসেন খান বলেন, “আল্লাহ তাআলা যদি আমাকে আগামী উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করব। রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, যুবসমাজের উন্নয়ন এবং ঘুষ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করব।”

তিনি আরও বলেন, জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ উপজেলা গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা দুলাল হোসেন খানের উন্নয়নমুখী অঙ্গীকারের প্রতি সমর্থন জানিয়ে আগামী দিনে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন