নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা বেলতলা মেসার্স সমবায় ড্রাইভার ফিলিং স্টেশনে ইঞ্জিন অয়েলের বোতল থেকে এমআরপি মুছে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১০ অক্টোবর) এক ক্রেতা উপজেলার ঘুড়কা বাজারের পাশে মেসার্স সমবায় ড্রাইভার ফিলিং স্টেশন* থেকে একটি Mobil Super 4T 20W-50 ১ লিটার ইঞ্জিন অয়েল কেনেন। দোকানের দেওয়া মেমো (নং- ১০৩৬৩) অনুযায়ী তার কাছ থেকে ৭২০ টাকা রাখা হয়।
ক্রেতার অভিযোগ, বোতলের গায়ে কোম্পানির নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) কালি দিয়ে মুছে ফেলা হয়েছে। ছবিতে স্পষ্ট দেখা যায়, বোতলের পেছনে MRP: TK লেখার ওপর কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, শুধু উৎপাদনের তারিখ ১৯.০৪.২৬ দৃশ্যমান রয়েছে। বাজারে এই অয়েলের কোম্পানি নির্ধারিত দাম ৬২০ থেকে ৬৫০ টাকা।
ভোক্তা অধিকার আইন অনুযায়ী, MRP ঘষে তুলে বা মুছে বেশি দামে পণ্য বিক্রি করা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
এ বিষয়ে স্থানীয় ভোক্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
😭 হয়েছে এবং ৭২০ টাকার বিক্রয় রশিদ।