• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যই রাজনৈতিক কর্মীর পরিচয় বললেন শহিদুল ইসলাম রাজা ঠাকুরগাঁওয়ে ৩ দফা দাবিতে অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজধানী বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন গণসংবর্ধনায় সিক্ত হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল গোপালগঞ্জ বিপুল পরিমাণ মাদক সহ দু’জন আটক. বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র সংকট: ৫০শয্যা হইতে ১০০শয্যা উন্নীতকরণের জোর দাবি বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপালগঞ্জ বিপুল পরিমাণ মাদক সহ দু’জন আটক.

সংবাদদাতার নাম / ৩৩ ভিজিটর
সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

এম টি রহমান মাহমুদ
স্টাফ রিপোর্টার..

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বাটিকামারী বাজার হতে উত্তর দিকে কামারবাড়ী ব্রীজ সংলগ্ন মৃত দলিল উদ্দিন এর বাড়ীর মূল ফটকের সামনে পাঁকা রাস্তার ‍উপর হতে ১৪ (চৌদ্দ)

কেজি গাঁজা ও মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ০১(এক) টি নোহা মাইক্রো সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর কোম্পানি, (ভাটিয়াপাড়া ক্যাম্প), র‌্যাব-০৬, খুলনা।

মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), গোপালগঞ্জের একটি আভিযানিক দল গত ০২/০৯/২০২৬ তারিখ আনুমানিক রাত ১০.৩০ মিনিট ( ২১.৩০ ঘটিকায়) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বাটিকামারী বাজার হতে উত্তর দিকে কামারবাড়ী ব্রীজ সংলগ্ন মৃত দলিল উদ্দিন এর বাড়ীর মূল ফটকের সামনে পাঁকা রাস্তার ‍উপর হতে বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ মাহাবুর রহমান(২৫) ও হাসমত আলী শেখ(৭১) নামক দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়৷

এ সময় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে মোট ১৪(চৌদ্দ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাজা ও মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ০১(এক) টি নোহা মাইক্রো উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাইক্রোসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিদ্বয়কে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জ RAB জেলাক মাদক মুক্ত করতে কাজ করছেন।

আমরা চাই মাদক মুক্ত সমাজ। এই মাদকের বিরুদ্ধে সকলের জনসচেতনতা জরুরি। আপনার এলাকা মাদক মুক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনির পাশাপাশি আপনাদের ও এগিয়ে আসতে হবে পরিস্কার ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন