• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যই রাজনৈতিক কর্মীর পরিচয় বললেন শহিদুল ইসলাম রাজা ঠাকুরগাঁওয়ে ৩ দফা দাবিতে অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজধানী বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন গণসংবর্ধনায় সিক্ত হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল গোপালগঞ্জ বিপুল পরিমাণ মাদক সহ দু’জন আটক. বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র সংকট: ৫০শয্যা হইতে ১০০শয্যা উন্নীতকরণের জোর দাবি বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ৩ দফা দাবিতে অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

সংবাদদাতার নাম / ১৩ ভিজিটর
সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও:

সহকর্মীকে মারধর ও হয়রানির বিচার, হাসপাতাল প্রাঙ্গণে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং নির্দিষ্ট পার্কিং ব্যবস্থার দাবিতে ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন বেসরকারি অ্যাম্বুলেন্স চালকেরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ‘ঠাকুরগাঁও সদর অ্যাম্বুলেন্স চালক সমবায় সমিতি লিমিটেড’-এর উদ্যোগে শহিদ মোহাম্মদ আলী স্টেডিয়ামের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে চালকেরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হন এবং জেলা প্রশাসকের কাছে ৩ দফা দাবি সম্বলিত একটি লিখিত অভিযোগ জমা দেন।
১. অ্যাম্বুলেন্স চালক শফিকুল ইসলামকে মারধর ও হয়রানির ঘটনার সুষ্ঠু ও দৃশ্যমান বিচার।
২. রোগী পরিবহনের ক্ষেত্রে হাসপাতাল চত্বরে দালালচক্রের দৌরাত্ম্য ও হয়রানি পুরোপুরি বন্ধ করা।
৩. ঠাকুরগাঁও সদর হাসপাতালে রোগী সেবার সুবিধার্থে স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের জন্য নির্দিষ্ট পার্কিং বা স্থান বরাদ্দ করা।
আন্দোলনরত চালকদের অভিযোগ, ঠাকুরগাঁও সদর হাসপাতালের ভেতরে কিছু বহিরাগত ও প্রভাবশালী চক্র অবস্থান করে জোরপূর্বক রোগী পরিবহনের ব্যবসা চালিয়ে আসছে। এর প্রতিবাদ করায় এর আগে চালক শফিকুল ইসলামসহ কয়েকজন চালক হামলা ও অসদাচরণের শিকার হয়েছেন।

সমিতির নেতারা বলেন, “অ্যাম্বুলেন্স সেবা একটি সম্পূর্ণ জরুরি ও মানবিক খাত। কিন্তু বর্তমানে হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্যের কারণে রোগীরা প্রতারিত হচ্ছেন এবং আমরা যারা স্থানীয় চালক, তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।” তারা আরও জানান, হাসপাতালে স্থানীয় চালকদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা না হলে জরুরি সময়ে রোগীরা দ্রুত সেবা পাওয়া থেকে বঞ্চিত হবেন।
বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের এই অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে জেলায় জরুরি রোগী পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর, রাজশাহী বা ঢাকায় ক্রিটিক্যাল রোগীদের স্থানান্তরের সময় চরম বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনেরা।

উক্ত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন
ঠাকুরগাঁও সদর অ্যাম্বুলেন্স চালক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি: সাইফুল ইসলাম
সহসভাপতি: সুধীর দত্ত
সাধারণ সম্পাদক: মামুন হোসেন মামুন
সহসাধারণ সম্পাদক: সফিকুল ইসলাম পঞ্চ
কোষাধ্যক্ষ: বাবুল হোসেন
এ ছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ চালকেরা কর্মসূচিতে অংশ নেন

। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন