• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যই রাজনৈতিক কর্মীর পরিচয় বললেন শহিদুল ইসলাম রাজা ঠাকুরগাঁওয়ে ৩ দফা দাবিতে অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজধানী বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন গণসংবর্ধনায় সিক্ত হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল গোপালগঞ্জ বিপুল পরিমাণ মাদক সহ দু’জন আটক. বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র সংকট: ৫০শয্যা হইতে ১০০শয্যা উন্নীতকরণের জোর দাবি বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রধানমন্ত্রী বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জের বরইতলায় গাড়ী থামিয়ে ডেকে নিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামানকে…

সংবাদদাতার নাম / ১৯০ ভিজিটর
সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

এম টি রহমান মাহমুদ
স্টাফ রিপোর্টার..

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বরইতলা নামক স্থানে পৌঁছানোর পর সেখানে উপস্থিত থাকা গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লাকে বহর থামিয়ে ডেকে নিজ গাড়ীতে উঠতে বলেন।

সংসদ সদস্য সেলিমুজ্জামান দ্রুত প্রধানমন্ত্রীর বাসে গিয়ে ওঠেন।
তবে বাসের মধ্যে প্রধানমন্ত্রীর কি কথা হয়েছে সেলিমুজ্জামানের সাথে কি কথা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস থেকে সেলিমুজ্জামান নেমে আসেন।
সেলিমুজ্জামান মোল্লা তখন বরইতলা এলাকায় শতশত দলীয় নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন।
দলীয় নেতাকর্মীদের মধ্যে সেখানে জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, জেলা বিএনপি সদস্য সচিব অ্যাড.আবুল খায়ের, জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি মো: মাহমুদ কবির আলী, জেলা বিএনপি
নেতা এম.মাহবুব আলী সোহেল, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিন, সাধারন সম্পাদক ফজলুল কবির দারা,জেলা যুবদল সভাপতি রিয়াজুদ্দিন লিপটন,
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম,সেক্রেটারি তারিকুল ইসলাম রাজু,কাশিয়ানি উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের মধ্যে দাড়িয়ে থেকে বরইতলা এলাকায় উপস্থিত বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য গোপালগঞ্জ জেলার কাশিয়ানি ও মুকসুদপুর ১ আসনের এমপি সেলিমুজ্জামান সহ জেলার নেতৃবৃন্দ ভোর হতেই সারিবদ্ধ ভাবে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে অপেক্ষা করেন।

এই ভালবাসা শহীদ জিয়াউর রহমান এর বীর সৈনিক। আমরা তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নেতৃত্বে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছি। ইনশাআল্লাহ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন