• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যই রাজনৈতিক কর্মীর পরিচয় বললেন শহিদুল ইসলাম রাজা ঠাকুরগাঁওয়ে ৩ দফা দাবিতে অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজধানী বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন গণসংবর্ধনায় সিক্ত হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল গোপালগঞ্জ বিপুল পরিমাণ মাদক সহ দু’জন আটক. বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র সংকট: ৫০শয্যা হইতে ১০০শয্যা উন্নীতকরণের জোর দাবি বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদদাতার নাম / ৫৯ ভিজিটর
সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার।

জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের

উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বকশীগঞ্জ পৌর শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা।এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হক সন্জু, সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক, মিজানুর রহমান তালুকদার, গাজীউর রহমান মোল্লা, আব্দুল হামিদ, মোতালেব সরকার ও গোলাম রব্বানী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন

পৌর বিএনপির সহ-সভাপতি আলী আকবর, মাসুদ বকশী, জহুরুল হক, আব্দুর রাজ্জাক ও সুমন মিয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮ বছরের ইতিহাস ও ঐতিহ্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার এবং ভবিষ্যতের যেকোনো রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।কর্মসূচিতে উপজেলা বিএনপি,

পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, মহিলা দলের সভাপতি পদপ্রার্থী শাহিনা আক্তার লিজা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন