এম টি রহমান মাহমুদ গোপালগঞ্জ..
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের থানারপাড়া গ্রামের বাসিন্দা মজিদ খলিফার ছেলে সজীব খলিফা (৩০)-কে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটকের অভিযোগে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী (র্যাব ও ডিবি)।
পরিচালিত অভিযানে তার নিজ বসতবাড়ি থেকে প্রায় ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সচেতনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সহযোগিতা একান্ত প্রয়োজন। বর্তমান সরকার মাদক এর বিরুদ্ধে জনগনের আর সজাগ হওয়ার আহবান করেছেন। আমরা সকলে মিলে সুন্দর একটা বাংলাদেশ চাই!