• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যই রাজনৈতিক কর্মীর পরিচয় বললেন শহিদুল ইসলাম রাজা ঠাকুরগাঁওয়ে ৩ দফা দাবিতে অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজধানী বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন গণসংবর্ধনায় সিক্ত হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল গোপালগঞ্জ বিপুল পরিমাণ মাদক সহ দু’জন আটক. বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র সংকট: ৫০শয্যা হইতে ১০০শয্যা উন্নীতকরণের জোর দাবি বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম / ২১১ ভিজিটর
সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

এস এম নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার গৌরনদী বরিশাল

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে গৌরনদীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে এ সভার আয়োজন করে ।

সভায় সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভবানন্দ বাড়ৈ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক ইবনে বাহার, উপজেলা মেডিকেল অফিসার (আরএমও) তৌকির আহমেদ, মেডিকেল অফিসার মোঃ ইব্রাহিম, উপজেলা স্যানিটারি কর্মকর্তা শংকরলাল দাস ও গৌরনদী থানার এসআই সৌমেন । সভায় বক্তব্য দেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) স্মৃতি রানী। বক্তারা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় জানানো হয়, আগামী ২৮ তারিখ গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নে ২১টি ক্যাম্পের মাধ্যমে মোট ১৬৮টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

এ কার্যক্রমে জন কর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, নির্ধারিত বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অপুষ্টি প্রতিরোধ ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন