জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঠাকুরগাঁও রোড কলেজের (রহিমানপুর, ঠাকুরগাঁও) নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের সহকারী অধ্যাপক জনাব শামীম আহমেদ।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা এক দাপ্তরিক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সিন্ডিকেটের ২৭৩তম সভার সিদ্ধান্ত ও নির্ধারিত প্রজ্ঞাপন অনুযায়ী কলেজটি থেকে প্রেরিত ৩ জন শিক্ষকের প্যানেল হতে জনাব শামীম আহমেদকে আগামী ৬ (ছয়) মাসের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হলো।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে এবং ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। আদেশটির অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট গভর্নিং বডির সভাপতি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
সহকারী অধ্যাপক শামীম আহমেদ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করায় কলেজের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।