এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে (৬) ছয় মাসের জন্য এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী। কমিটির সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন সলংগা থানা ছাত্রদলের আহবায়ক হারুনার রশিদ হিরন। রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ শামীম হাসানের স্বাক্ষরিত আদেশে কমিটির অনুমোদন দেয়া হয়।
আদেশ সূত্রে জানা যায় ১০ সেপ্টেম্বর থেকে কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মোঃ জহুরুল ইসলামকে অভিভাবক সদস্য, মোছাঃ নাসরিন কে শিক্ষক প্রতিনিধি, বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক পদাধিকার বলে সদস্য সচিব দায়িত্ব পালন করবেন।
নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয় নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।
এবিষয়ে সলংগা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও আরিফ প্রি-ক্যাডেট স্কুল’র প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী এম আরিফুল ইসলাম বলেন, নতুন কমিটি অনুমোদনের ফলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরোও সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে আমি আশা করি।