• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জে রাতভর ১৭ পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান বিপ্লব ফুলছড়িতে দুর্যোগ মোকাবিলায় নতুন আশ্রয়কেন্দ্র, সহায়তা পেলেন ৪০০ কৃষক রায়গঞ্জে ইঞ্জিন অয়েলে এমআরপি মুছে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ ঘুড়কা ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন তরুণ সমাজসেবক মোহাম্মদ আব্দুল আজিজ গাইবান্ধায় জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা এমপিও নীতিমালার ১১.১৭(ক) ধারা লঙ্ঘন: হরিপুরে শিক্ষকতা ও কাজি পেশা একসাথে চালিয়ে যাওয়ার অভিযোগ বলাই সিমলা দাখিল মাদ্রাসায় “আরিফ” কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন। সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে “হিরন” কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন। গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় তরুণদের নেতৃত্বে সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উপপরিচালক ইমাম হাশিম

সংবাদদাতার নাম / ১২৮ ভিজিটর
সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় তরুণদের নেতৃত্বে পরিচালিত সামাজিক ও উন্নয়নমূলক সংগঠন সৃজনশীল গাইবান্ধার কার্যালয় ও চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইমাম হাশিম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সৃজনশীল গাইবান্ধার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী মোঃ শহীদুল হক খন্দকার।
পরিদর্শনকালে সৃজনশীল গাইবান্ধার চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করা হয়। বিশেষ করে যুব উন্নয়ন, শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতামূলক উদ্যোগ, সামাজিক উন্নয়ন এবং স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
এ সময় তরুণদের অংশগ্রহণে স্থানীয় জনগোষ্ঠীর জন্য পরিচালিত বিভিন্ন উদ্যোগ, সংগঠনের অভিজ্ঞতা, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি মতবিনিময় অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়।
সৃজনশীল গাইবান্ধার পক্ষ থেকে বলা হয়, স্থানীয় মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে সামনে রেখে তরুণদের নেতৃত্বে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি সরকারি ও

বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং এ নিয়ে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন