• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জে রাতভর ১৭ পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান বিপ্লব ফুলছড়িতে দুর্যোগ মোকাবিলায় নতুন আশ্রয়কেন্দ্র, সহায়তা পেলেন ৪০০ কৃষক রায়গঞ্জে ইঞ্জিন অয়েলে এমআরপি মুছে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ ঘুড়কা ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন তরুণ সমাজসেবক মোহাম্মদ আব্দুল আজিজ গাইবান্ধায় জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা এমপিও নীতিমালার ১১.১৭(ক) ধারা লঙ্ঘন: হরিপুরে শিক্ষকতা ও কাজি পেশা একসাথে চালিয়ে যাওয়ার অভিযোগ বলাই সিমলা দাখিল মাদ্রাসায় “আরিফ” কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন। সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে “হিরন” কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন। গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উধুনিয়া ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান লিখন

সংবাদদাতার নাম / ২৩৬ ভিজিটর
সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উদীয়মান তরুণ ছাত্রনেতা

মাহফুজুর রহমান লিখন ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মহল্লা, বাজার ও জনবহুল স্থানে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের কথা শুনছেন।

গণসংযোগকালে মাহফুজুর রহমান লিখন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি উধুনিয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন এবং এ লক্ষ্য বাস্তবায়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, “আপনারা যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে সকলকে সঙ্গে নিয়ে উধুনিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

এছাড়াও তিনি জানান, ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, রাস্তাঘাট, কবরস্থান, ঈদগাহ মাঠসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অবকাঠামোর উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। উন্নয়নের এই কার্যক্রমে তিনি ধর্ম, বর্ণ ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। তারা স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরছেন। মাহফুজুর রহমান লিখনও সেসব মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উধুনিয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ধীরে ধীরে বাড়ছে। এরই ধারাবাহিকতায় মাহফুজুর রহমান লিখনের গণসংযোগ ও উঠান বৈঠক স্থানীয় পর্যায়ে

আলোচনার বিষয় হয়ে উঠেছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রচার-প্রচারণা আরও গতি পাবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন