• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জে রাতভর ১৭ পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান বিপ্লব ফুলছড়িতে দুর্যোগ মোকাবিলায় নতুন আশ্রয়কেন্দ্র, সহায়তা পেলেন ৪০০ কৃষক রায়গঞ্জে ইঞ্জিন অয়েলে এমআরপি মুছে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ ঘুড়কা ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন তরুণ সমাজসেবক মোহাম্মদ আব্দুল আজিজ গাইবান্ধায় জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা এমপিও নীতিমালার ১১.১৭(ক) ধারা লঙ্ঘন: হরিপুরে শিক্ষকতা ও কাজি পেশা একসাথে চালিয়ে যাওয়ার অভিযোগ বলাই সিমলা দাখিল মাদ্রাসায় “আরিফ” কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন। সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে “হিরন” কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন। গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা আলীকদমে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন

সংবাদদাতার নাম / ২২৪ ভিজিটর
সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

(স্টাফ রিপোর্টার:- মোঃ নুরুল আলম)

আজ ১৪ জুলাই ২০২৬ ইংরেজি রোজ মঙ্গলবার। বান্দরবানের আলীকদম উপজেলায় ভয়াবহ বন্যার কবলে পড়া অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে স্থানীয় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। এ সময় তিনি বন্যার্তদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “বিএনপি সব সময় জনগণের বিপদে পাশে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী তথা দলের হাইকমান্ডের নির্দেশে আমরা আজ ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছি।” ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন তুষার ও জেলা বিএনপির সদস্য মাশুক আহমেদ। এছাড়া স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম আইয়ুব খান, উপজেলা বিএনপির নেতা জুলফিকার আলি ভুট্টো, আব্দুল হামিদ, মনছুর আহমেদ, জয়নাল আবেদীন, ইউনুছ মিয়া ও আবুল কালাম প্রমুখ।

নেতৃবৃন্দ বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনেন। তারা ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বন্যার্তদের পুনর্বাসনে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন