• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জে রাতভর ১৭ পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান বিপ্লব ফুলছড়িতে দুর্যোগ মোকাবিলায় নতুন আশ্রয়কেন্দ্র, সহায়তা পেলেন ৪০০ কৃষক রায়গঞ্জে ইঞ্জিন অয়েলে এমআরপি মুছে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ ঘুড়কা ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন তরুণ সমাজসেবক মোহাম্মদ আব্দুল আজিজ গাইবান্ধায় জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা এমপিও নীতিমালার ১১.১৭(ক) ধারা লঙ্ঘন: হরিপুরে শিক্ষকতা ও কাজি পেশা একসাথে চালিয়ে যাওয়ার অভিযোগ বলাই সিমলা দাখিল মাদ্রাসায় “আরিফ” কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন। সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে “হিরন” কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন। গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসি, কক্সবাজার এরিয়ার সকল কর্মকর্তা কর্মচারীর ব্যক্তিগত উদ্যোগে বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা

সংবাদদাতার নাম / ২২৪ ভিজিটর
সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

(বান্দরবান জেলা প্রতিনিধ মোঃ নুরুল আলম)

বান্দরবানের লামা উপজেলায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে জনতা ব্যাংক পিএলসি, কক্সবাজার এরিয়ার কর্মকর্তা-কর্মচারীরা।

মানবিক দায়বদ্ধতা থেকে ব্যক্তিগত উদ্যোগে তাঁরা বান্দরবানের লামা পৌরসভার ১ নং ওয়ার্ডের চাম্পাতলী এলাকার বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন।
এই ত্রাণ কার্যক্রমটি স্থানীয় পৌর প্রশাসকের প্রতিনিধি এবং বিএনপি নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় সম্পন্ন হয়েছে।
বন্যাদুর্গতদের সাহায্য করার এই মহতি উদ্যোগ সম্পর্কে জনতা ব্যাংক কক্সবাজার এরিয়ার সংশ্লিষ্টরা জানান, বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ব্যক্তিগত উদ্যোগে নেওয়া এই ক্ষুদ্র প্রয়াস যেন দুর্গত মানুষদের কিছুটা হলেও।কষ্ট লাঘব করতে পারে, সেই লক্ষ্য থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি।
ত্রাণ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যারা পুরো কার্যক্রমে সক্রিয়ভাবে সহায়তা করেছেন।

দুর্গত এলাকাগুলোতে জনতা ব্যাংকের কর্মীদের এমন মানবিক কর্মকাণ্ড স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন