• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যই রাজনৈতিক কর্মীর পরিচয় বললেন শহিদুল ইসলাম রাজা ঠাকুরগাঁওয়ে ৩ দফা দাবিতে অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজধানী বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন গণসংবর্ধনায় সিক্ত হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল গোপালগঞ্জ বিপুল পরিমাণ মাদক সহ দু’জন আটক. বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র সংকট: ৫০শয্যা হইতে ১০০শয্যা উন্নীতকরণের জোর দাবি বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপালগঞ্জ এস এ পরিবহন কুরিয়ারে নকল সিগারেটের ৭১ হাজার পিস জব্দ..

সংবাদদাতার নাম / ১৫৯ ভিজিটর
সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

এম টি রহমান মাহমুদ
গোপালগঞ্জ…

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোপালগঞ্জে পৌঁছেছিল বিপুল পরিমাণ নকল সিগারেটের চালান। তবে সরবরাহের আগেই পুলিশের অভিযানে তা জব্দ করা হয়েছে। এ সময় প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

আজ শনিবার (১১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক শিল্পনগরীর ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি শাখা কার্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ছয়টি কার্টনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা ও খুলনা থেকে গোপালগঞ্জের পাঁচ ব্যবসায়ীর নামে এসব সিগারেট বুকিং করা হয়েছিল। চালানের মূল্য ঢাকার উত্তরা কার্যালয়ে পরিশোধের নির্দেশনা ছিল। কিন্তু সিগারেট নিতে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এসআই আলমগীর হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। নকল সিগারেট সরবরাহকারী সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, জব্দ করা সিগারেটের প্রকৃত উৎস, সরবরাহ নেটওয়ার্ক এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে। এই কোন অবৈধ ভাবে কুরিয়ারে এসেছে সিগারেট! কুরিয়ারের ব্যবসা যারা করেন তাদেরকে আরো সতর্ক হওয়ার জন্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন