• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জে রাতভর ১৭ পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান বিপ্লব ফুলছড়িতে দুর্যোগ মোকাবিলায় নতুন আশ্রয়কেন্দ্র, সহায়তা পেলেন ৪০০ কৃষক রায়গঞ্জে ইঞ্জিন অয়েলে এমআরপি মুছে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ ঘুড়কা ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন তরুণ সমাজসেবক মোহাম্মদ আব্দুল আজিজ গাইবান্ধায় জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা এমপিও নীতিমালার ১১.১৭(ক) ধারা লঙ্ঘন: হরিপুরে শিক্ষকতা ও কাজি পেশা একসাথে চালিয়ে যাওয়ার অভিযোগ বলাই সিমলা দাখিল মাদ্রাসায় “আরিফ” কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন। সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে “হিরন” কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন। গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তরুণ প্রজন্মকে শুধু খেলাধুলা নয়, উদ্ভাবন ও প্রযুক্তিতে এগিয়ে আসতে হবে:

সংবাদদাতার নাম / ২৬৫ ভিজিটর
সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

জসীমউদ্দিন ইতি
ঠাকুরগাঁও প্রতিনিধি:

তরুণ প্রজন্মকে শুধু বিনোদন বা খেলাধুলার সমর্থনে সীমাবদ্ধ না থেকে দেশের উন্নয়নে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে সৌরশক্তি চালিত একটি আধুনিক সেচ পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই তাগিদ দেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় উদ্ভাবক সলেমান আলীর নির্মিত ‘সলেমান সোলার সেচ পাম্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে মেতে থাকলে চলবে না। তরুণদের মেধা ও সৃজনশীলতাকে উৎপাদনশীল কাজে লাগাতে হবে। সলেমান আলী যে প্রযুক্তি তৈরি করে দেখিয়েছেন, তা সত্যিই অভূতপূর্ব। তাঁর এই উদ্ভাবন গ্রামীণ অর্থনীতি ও পরিবেশবান্ধব কৃষির টেকসই উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান তরুণ প্রজন্মের সলেমান আলীর মতো তৃণমূলের উদ্যোক্তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এই ধরনের দেশীয় ও সাশ্রয়ী উদ্ভাবনগুলোই আগামী দিনে দেশের টেকসই উন্নয়নে নেতৃত্ব দেবে। অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্ভাবনী কার্যক্রমে সব ধরনের নীতিগত ও আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষজ্ঞদের মতে, কৃষিপ্রধান এই অঞ্চলে সোলার সেচ পাম্পের ব্যবহার একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমাবে, অন্যদিকে পরিবেশ দূষণ রোধ ও জাতীয় বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সফল উদ্যোগ স্থানীয় তরুণদের মাঝে নতুন নতুন বৈজ্ঞানিক গবেষণার অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন