• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জে রাতভর ১৭ পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান বিপ্লব ফুলছড়িতে দুর্যোগ মোকাবিলায় নতুন আশ্রয়কেন্দ্র, সহায়তা পেলেন ৪০০ কৃষক রায়গঞ্জে ইঞ্জিন অয়েলে এমআরপি মুছে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ ঘুড়কা ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন তরুণ সমাজসেবক মোহাম্মদ আব্দুল আজিজ গাইবান্ধায় জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা এমপিও নীতিমালার ১১.১৭(ক) ধারা লঙ্ঘন: হরিপুরে শিক্ষকতা ও কাজি পেশা একসাথে চালিয়ে যাওয়ার অভিযোগ বলাই সিমলা দাখিল মাদ্রাসায় “আরিফ” কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন। সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে “হিরন” কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন। গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

সংবাদদাতার নাম / ৮০ ভিজিটর
সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে অফিসার ও ফোর্সের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, পিপিএম। এ সময় তিনি প্যারেডে অংশ নেওয়া পুলিশ সদস্যদের কিট ও কিট বই পরিদর্শন করেন এবং কিট সামগ্রীর প্রাপ্যতা ও ব্যবহারের বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের প্রাপ্যতা অনুযায়ী কিট সামগ্রীর সুষম বণ্টন, পোশাক সেলাইয়ের মান বজায় রাখা এবং সরকারি কিট সামগ্রী যথাযথভাবে ব্যবহারের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কিট সামগ্রীর অপব্যবহার রোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

এ সময় আরআই, পুলিশ লাইন্স, গাইবান্ধাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং কিট প্যারেডে অংশ নেওয়া পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন