• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জে রাতভর ১৭ পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান বিপ্লব ফুলছড়িতে দুর্যোগ মোকাবিলায় নতুন আশ্রয়কেন্দ্র, সহায়তা পেলেন ৪০০ কৃষক রায়গঞ্জে ইঞ্জিন অয়েলে এমআরপি মুছে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ ঘুড়কা ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন তরুণ সমাজসেবক মোহাম্মদ আব্দুল আজিজ গাইবান্ধায় জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা এমপিও নীতিমালার ১১.১৭(ক) ধারা লঙ্ঘন: হরিপুরে শিক্ষকতা ও কাজি পেশা একসাথে চালিয়ে যাওয়ার অভিযোগ বলাই সিমলা দাখিল মাদ্রাসায় “আরিফ” কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন। সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে “হিরন” কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন। গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ ও অ্যাম্বুলেন্স সংকটে চরম দুর্ভোগ: জরুরি হস্তক্ষেপ কামনা

সংবাদদাতার নাম / ১২৬ ভিজিটর
সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

(বান্দরবান জেলা প্রতিনিধি:-মোঃ নুরুল আলম)

বান্দরবান জেলার গুরুত্বপূর্ণ একটি জনপদ লামা উপজেলা। এই এলাকা ও পার্শ্ববর্তী দুইটি থানার সাধারণ মানুষের একমাত্র ভরসা ৫০শয্যা বিশিষ্ট লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

তবে বর্তমান জনসংখ্যার তুলনায় এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটির সক্ষমতা অত্যন্ত সীমিত হয়ে পড়েছে। হাঁসপাতালটি কে অবিলম্বে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও রোগীরা। সরেজমিনে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে নানা ধরনের সংকটের মুখোমুখি হতে হয়। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো জরুরি রোগী পরিবহনের জন্য একটি অ্যাম্বুলেন্সও নেই। প্রাইভেট অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করতে গেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় গুনতে হয় মোটা অংকের টাকা,যা মুমূর্ষু রোগীদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। এছাড়া ভৌগোলিক দূরত্বের কারণেও বড় শহরগুলোতে উন্নত চিকিৎসা নেওয়া দুরূহ হয়ে পড়েছে। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম ও কক্সবাজারের দূরত্ব প্রায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে উন্নত চিকিৎসার জন্য রোগী নেওয়ার সময় অ্যাম্বুলেন্স সংকটের কারণে মাঝপথেই অনেকে চরম বিপর্যয়ের মুখে পড়েন।
জরুরি দৃষ্টি আকর্ষণ: লামা উপজেলার সাধারণ মানুষের এই চরম স্বাস্থ্য দুর্ভোগ ও সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব সাচিং প্রু এবং বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান জনাবা মাম্যাচিং-এর সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন