মোঃ আবুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার অন্তর্গত ৪ নম্বর ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নান সাহেবের মেজো ছেলে
দৈনিক জাতীয় একুশ পত্রিকার সাংবাদিক, বাংলাদেশ জাতীয় সংবাদ সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক , বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক মোঃ সেলিম রেজা আকন্দ দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর আজ রাতে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মোঃ সেলিম রেজা আকন্দের অকাল মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে আমরা একজন সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ী, সাংবাদিক এবং সমাজসেবককে হারালাম। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে মানুষের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।
সাংবাদিকতা পেশায় থেকেও তিনি সমাজের নানা অসংগতি ও মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন। তাঁর বিনয়ী আচরণ, আন্তরিকতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়।
তাঁর এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা ও সহমর্মিতা। এই কঠিন সময়ে মহান আল্লাহ তাঁর পরিবারকে ধৈর্য ও শক্তি দান করুন—এই প্রার্থনা করি।
মহান রব্বুল আলামীন মরহুম মোঃ সেলিম রেজা আকন্দকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং পরকালে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন।