• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যই রাজনৈতিক কর্মীর পরিচয় বললেন শহিদুল ইসলাম রাজা ঠাকুরগাঁওয়ে ৩ দফা দাবিতে অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজধানী বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন গণসংবর্ধনায় সিক্ত হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল গোপালগঞ্জ বিপুল পরিমাণ মাদক সহ দু’জন আটক. বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র সংকট: ৫০শয্যা হইতে ১০০শয্যা উন্নীতকরণের জোর দাবি বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বড়দিঘীর পাড়ে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন ও সড়ক জনপদ বিভাগের যৌথ অভিযান।

সংবাদদাতার নাম / ১৪৪ ভিজিটর
সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মোঃ শাহাবুদ্দিন
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড় এলাকায় জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ বৃদ্ধি এবং সরকারি খাল উদ্ধারকল্পে এক বিশাল যৌথ অভিযান শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ ও খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
​মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি মহোদয়ের বিশেষ নির্দেশনায় এই জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
​দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা ও খাল দখলের কারণে বড়দিঘীর পাড় এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল, যা সাধারণ মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
জনভোগান্তি দূর করতে এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে আজ সকাল থেকেই এক্সকাভেটর (ভেকু) দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
​প্রশাসনের আহ্বান:
​অভিযান চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এলাকার সচেতন নাগরিকসহ সংশ্লিষ্ট সকলকে নিজ উদ্যোগে খালের অবৈধ দখল ছেড়ে দিয়ে এবং পানি চলাচলের পথ উন্মুক্ত করে দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

​জলাবদ্ধতামুক্ত হাটহাজারী গড়তে এই অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন