• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যই রাজনৈতিক কর্মীর পরিচয় বললেন শহিদুল ইসলাম রাজা ঠাকুরগাঁওয়ে ৩ দফা দাবিতে অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজধানী বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন গণসংবর্ধনায় সিক্ত হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল গোপালগঞ্জ বিপুল পরিমাণ মাদক সহ দু’জন আটক. বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র সংকট: ৫০শয্যা হইতে ১০০শয্যা উন্নীতকরণের জোর দাবি বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যার্তদের পাশে সিরাজগঞ্জ মানব কল্যাণ সংস্থা: ত্রাণ বিতরণ

সংবাদদাতার নাম / ১৬১ ভিজিটর
সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

মোঃ সোহেল রানা  স্টাফ রিপোর্টার সলঙ্গা সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান উপলক্ষে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়বদ্ধতা থেকেই এ কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণ বিতরণের পাশাপাশি মেডিকেল ক্যাম্পে বন্যায় আক্রান্ত অসংখ্য মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
এ মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের জন্য সিরাজগঞ্জ মানব কল্যাণ সংস্থার সকল ইউনিটের নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সংস্থার সভাপতি Shimul Dkb বলেন,
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই মহান আদর্শকে বুকে ধারণ করেই আমরা এগিয়ে চলি। চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তখনই সার্থক হয়েছে, যখন সংস্থার প্রতিটি সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। আপনাদের ত্যাগ, ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রমই সিরাজগঞ্জ মানব কল্যাণ সংস্থার মূল শক্তি। সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা।

সিরাজগঞ্জ মানব কল্যাণ সংস্থা ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন