মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় কাঠ গোলাপ রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।
নবগঠিত উপজেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক মোছাদ্দেকুর মানিক রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি জামালপুর জেলা শাখার আহ্বায়ক এডভোকেট আবু সাঈদ মো: শামীম।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা এনসিপির সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মশিউর আমিন শুভ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিত ছিলেন
মোহাম্মদ পলাশ: সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা এনসিপি।
আরাফাত হোসেন সাকিল: আহ্বায়ক, জামালপুর সদর উপজেলা এনসিপি।
আলহাজ আবু যাইদ অপু: সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বকশীগঞ্জ উপজেলা এনসিপি।
মাওলানা আব্দুল মতিন: আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ পৌর শাখা।
সুলতানুস সালেহীন (সুলতান সালেহীন): যুগ্ম সদস্য সচিব, জামালপুর জেলা জাতীয় যুব শক্তি।
রেজুয়ানুল হক সিদ্দিকী (রেজুয়ানুল হক সিদ্দিক): সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বকশীগঞ্জ উপজেলা শাখা।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল মাহমুদসহ জামালপুর জেলা ও স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় নবগঠিত বকশীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। বক্তারা সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে এনসিপি-কে আরও সু-সংগঠিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।।